News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না : নাসুম

সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না : নাসুম

বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান— কথাটা একবাক্যে মেনে না নেওয়ার মানুষ খুবই কম। এখন অবশ্য বেশ কঠিন সময় কাটছে তার।বিভিন্ন বাস্তবতায় সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে।  

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডের দলেও নেই সাকিব। বোলিংয়ে তার ঘাটতি পূরণে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। তবে ভিসা জটিলতায় প্রথম ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি ও নাহিদ রানা। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দিয়েছেন তারা।  

এর আগে বিমানবন্দরে সাংবাদিকদের নাসুম বলেন, ‘উনাকে (সাকিব)  তো সবসময় মিস করা হয়, উনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ’

প্রথম ওয়ানডেতে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ২৩৫ রান তাড়ায় নেমে হেরেছে ৯২ রানে। আগামী শনিবার দ্বিতীয় ও সোমবার আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে তারা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS