News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ভিসা জটিলতায় এখনো আমিরাত যেতে পারেননি নাহিদ-নাসুম

ভিসা জটিলতায় এখনো আমিরাত যেতে পারেননি নাহিদ-নাসুম

আফগানিস্তান সিরিজ খেলতে দুই ধাপে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ।

আজই তাদের ভিসা পাওয়ার প্রত্যাশা করেছিল বিসিবি। কিন্তু এখন পর্যন্ত তা পাননি তারা। এর আগে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা আজকের মধ্যে ভিসা পাওয়ার প্রত্যাশা করছি। ভিসা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী ফ্লাইটে ভ্রমণ করতে পারবে তারা। ’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবারই প্রথম দলে ডাক পেয়েছেন নাসুম। টেস্ট ক্রিকেটে গতির ঝড় তোলায় বেশ কদিন ধরেই আলোচনায় নাহিদ। ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম ডাক পেলেন তিনি।

এদিকে এর আগে শনিবার ৯ জন ও রোববার দলের ৪ জন সদস্য আমিরাতের উদ্দেশে উড়াল দেন।  ৬, ৯, ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।

আফগানিস্তান সিরিজের স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS