News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
হাওরে বন্যার শঙ্কায় ধান কাটতে মাইকিং

হাওরে বন্যার শঙ্কায় ধান কাটতে মাইকিং

হাওরে আগাম বন্যা হওয়ার শঙ্কায় নেত্রকোনার খালিয়াজুরীর চাষিদের বোরো ধান কাটার পরামর্শ দিয়ে মাইকিং করেছে স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

আবহাওয়া বিভাগের বরাত দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে তিনদিন ধরে মাইকিং করা হচ্ছে। এতে বলা হচ্ছে, আগামী ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। তাছাড়া এসময়ে আমাদের দেশেও কালবৈশাখি ঝড় ও শীলা বৃষ্টিসহ ভারী বৃষ্টি হতে পারে।

মাইকিং-এ আরও জানানো হচ্ছে, ওই বৃষ্টির পানিতে খালিয়াজুরী উপজেলাসহ হওরাঞ্চলীয় হাওরসমূহে আগাম বন্যা হওয়ার সম্ভবনা রয়েছে। তাই হাওর পাড়ের জমির ধান শতকরা ৮০ ভাগ পাকলেই যেনো দ্রুত কেটে ফেলা হয়।
  
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, খালিয়াজুরীর হাওরে ১৮ হাজার ৯১০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। এ আবাদের শতকরা ৫৫ ভাগ জমির ধান ইতিমধ্যে কাটাও হয়েছে। ৩০ ভাগ জমির ধান জমিতেই রয়েছে পাকা অবস্থায়। আর ১৫ ভাগ জমির ধান রয়েছে কাচা। আগামী ২৩ এপ্রিলের মধ্যে কোনো জটিলতা কিংবা অবহেলার কারণে জমির ধান কাটা না হলে আগাম বন্যায় এখানে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ধান কাটা নিশ্চিত করার মাধ্যমে ফসলের ক্ষতি কমিয়ে আনতে কৃষি বিভাগ অধিকতর তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS