News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
চিকেন শাসলিক

চিকেন শাসলিক

খুব সহজে তৈরি করুন চিকেন শাসলিক

উপকরণ:
মুরগির বুকের মাংস দুই কাপ, আদাবাটা এক চা চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস এক টেবিল চামচ, চিনি দুই চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, আচারের তেল দুই টেবিল চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম(লাল, সবুজ, হলুদ) কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১২টি।

প্রণালি:
মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চারকোনা টুকরো করে নিন।

মাংস, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ, বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘণ্টা রেখে দিন।
শাসলিক কাঠিতে মুরগি ও সবজিগুলো একে একে গেঁথে নিন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংস এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS