News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ক্যাটরিনা কাইফের কাছ থেকে শিখুন সৌন্দর্যের সূত্র

ক্যাটরিনা কাইফের কাছ থেকে শিখুন সৌন্দর্যের সূত্র

নিজের সৌন্দর্য এবং স্বাস্থ্য ধরে রাখার জন্য ক্যাটরিনা কাইফ নিয়ম করে মানেন কয়েকটি বিষয়। জেনে নিন ক্যাটের জীবনের সেই সূত্রগুলো

১. শরীর ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করেন ক্যাট। তাঁর মতে, সবার উচিত নিয়মিত প্লায়োমেট্রিক ব্যায়ামগুলো করা। লাফিয়ে যেসব ব্যায়াম করা হয়, সেগুলোকে বলে প্লায়োমেট্রিক বা প্লায়ো।

২. ত্বকের পরিচর্যার জন্য ঠান্ডা পানি ব্যবহার করেন ক্যাট। সে জন্য একটা বোলে বরফশীতল পানি নেন। তারপর তাতে মুখ ডুবিয়ে ভেজান। এতে মুখের ফোলাভাব ও ত্বকের নিস্প্রভতা—দুটোই কমে।

৩. দিনভর প্রচুর পানি পান করেন ক্যাট। এটা তাঁর শরীরকে হাইড্রেটেড রাখে। ফলে সতেজ থাকে ত্বক।

৪. কেবল ত্বকই নয়, ক্যাটরিনার চুলও দারুণ সুন্দর। আক্ষরিক অর্থেই যাকে বলে দীঘল কালো চুল। প্রতিবার সেই চুলের সাজ নেওয়ার আগে তিনি ব্যবহার করেন হেয়ার সেরাম।

৫. পাশাপাশি মাথার ত্বকে ম্যাসাজ করেন তেল দিয়ে। এটা খুশকি দূরে রাখার পাশাপাশি তাঁর চুলকে রাখে স্বাস্থ্যকর ও প্রাণবন্ত।

৬. মুখে মাখেন ফেস ক্লিনজিং লোশন বা মুখ পরিষ্কার করার লোশন। এটা ত্বকের ময়েশ্চারের ক্ষতি না করেই দূর করে অতিরিক্ত তেল ও ধুলোময়লা।

৭. ক্যাট ব্যবহার করেন খনিজ মাটির মাস্ক। মুখে এই মাস্ক ব্যবহার করায় ত্বক থাকে স্বাস্থ্যকর।

৮. ক্যাটের রূপচর্চার অপরিহার্য অংশ সানস্ক্রিম। এটা না মেখে কখনোই বের হন না ঘর থেকে। যাতে রোদে পুড়ে না যায় তাঁর সুন্দর মুখ।

৯. খাবারে বিধিনিষেধ আরোপ করা তেমন পছন্দ নয় ক্যাটের। তবে খান স্বাস্থ্যকর খাবার। খেয়াল রাখেন পাতে যেন যথেষ্ট প্রোটিন ও আয়রনসমৃদ্ধ খাবার থাকে। কারণ এগুলো তাঁর ত্বক ভালো রাখে।

১০. ক্যাটের মতে, রূপচর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন মেনে চলা। হোক সেটা একদম সাধারণ রুটিন। কিন্তু সেটা প্রতিদিন কড়াভাবে মেনে চলতে হবে। যেমনটা তিনি নিজে করেন।

তথ্যসূত্র : পিঙ্কভিলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS