News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সাকিব বাদ, মিরপুর টেস্টের দলে হাসান মুরাদ

সাকিব বাদ, মিরপুর টেস্টের দলে হাসান মুরাদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের স্কোয়াড থেকে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় নেওয়া হয়েছে এখনো টেস্ট অভিষেক না হওয়া হাসান মুরাদকে।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিবের। নানা নাটকীয়তার পর তাকে নিয়েই মিরপুর টেস্টের দল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনিও দুবাই হয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন।  

কিন্তু তার টেস্ট দলে জায়গা পাওয়ার প্রতিবাদে আবারও বিক্ষোভ হয় মিরপুরে। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়েছে। এবার আনুষ্ঠানিকভাবেই সাকিবকে বাদ দেওয়া হলো।  

বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার যে অভিজ্ঞতা; ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের। ’

‘যাই হোক, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে। ’

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন হাসান মুরাদ। তার অবশ্য সাদা পোশাকের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি।

২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মুরাদ। পরের বছর চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বাঁহাতি এই স্পিনার। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন তিনি। ১২বার ইনিংসে পাঁচ উইকেট পাওয়ার কীর্তিও আছে তার।

এদিকে আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে মিরপুর টেস্ট।  

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS