News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফ্রিদি

চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আফ্রিদি

আরও একবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এবার চিটাগং কিংসে যোগ দিচ্ছেন তিনি।ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই অলরাউন্ডার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ চিটাগং কিংস জানায়, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে “বুম বুম” শহীদ আফ্রিদি আমাদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে চিটাগং কিংসে যোগ দিচ্ছেন। ’

বিপিএলে শহিদ আফ্রিদি প্রথম যুক্ত হন ২০১২ সালে। সেবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাঠ মাতিয়েছিলেন তিনি। সবমিলিয়ে ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে মোট ৫৩৯ রান সংগ্রহে রয়েছে তার। বল হাতে তিনি ৪৫ ম্যাচে নেন ৫৭টি উইকেট।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS