News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ভোগের থালায় আটার নাড়ু রাখছেন তো?

ভোগের থালায় আটার নাড়ু রাখছেন তো?

দুর্গাপূজার সময়ে ভোগের থালায় বাড়িতে বানানো রকমারি মণ্ডামিঠাই পরিবেশন করা হয়। তবে ভোগের থালায় সবার নজর থাকে বিভিন্ন নাড়ু বা লাড্ডুর ওপর।দেবী দুর্গার নৈবেদ্যর থালায় পরিবেশন করা হয় এই নাড়ু। অনেকের কাছে নাড়ু বা লাড্ডু নামেও পরিচিত।   গুড় ও নারিকেল দিয়ে তৈরি নাড়ুর তো স্বাদ নিয়েছেন। এবার গুড় ও নারিকেল দিয়ে মুখরোচক আটার নাড়ু হলে কেমন হয়। তাহলে জেনে নেই কীভাবে বানাবেন এই সুস্বাদু আটার নাড়ু।

যা লাগবে: দুই কাপ আটা, নারিকেল কোরা ৪ কাপ, আখের গুড় ২ কাপ, ভেলি গুড় ২ কাপ, এলাচ ৫টি, ঘি

যেভাবে বানাবেন: একটি প্যানে নারিকেল, ঘি, আখের গুড় জ্বাল দিতে হবে প্রথমে। জ্বাল হয়ে এলে ভেলি গুড়, এলাচ, আটা মিশিয়ে নিন। মিশ্রণে পাক ধরলে চুলার আঁচ বন্ধ করে খানিকটা ঠাণ্ডা হতে দিন। এবার হাতে ঘি মেখে নিয়ে নাড়ু গড়ে নিন। এরপর বাদাম ও চেরি দিয়ে সাজিয়ে নিন ভোগের নাড়ুগুলো। চাইলে আপনি ফ্রিজে রেখে বেশ কিছুদিন ধরে খেতে পারবেন এই নাড়ু। তবে নাড়ুগুলো এমন বক্সে রাখবেন যাতে বাতাস না ঢোকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS