News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
চ্যালেঞ্জ লিগের জন্য ধারে দিয়াবাতেকে নিল বসুন্ধরা কিংস

চ্যালেঞ্জ লিগের জন্য ধারে দিয়াবাতেকে নিল বসুন্ধরা কিংস

আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য মোহামেডান থেকে ধারে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে বসুন্ধরা কিংস।

এছাড়া ফর্টিস এফসি থেকে উজবেক ডিফেন্ডার জাসুর জুমায়েভ এবং গত মৌসুমে কিংসের হয়ে খেলা আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়েরকেও নিয়েছে তারা।

এদিকে গত আগস্টে কিংসের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু হলেও এখনো দলের সঙ্গে যোগ দেননি দুই ব্রাজিলিয়ান রবসন রোবিনহো এবং মিগেল ফিগেইরা। তবে শিগগিরই তাদের দলে যোগ দেওয়ার বিষয়টি জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান।

‘এ’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়নদের সঙ্গে রয়েছে ভারতের ইস্ট বেঙ্গল, লেবাননের নেজমেহ স্পোর্টিং ক্লাব এবং ভুটানের পারো এফসি।

আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চ্যালেঞ্জ লিগ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে হবে গ্রুপপর্বের সবগুলো ম্যাচ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS