News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান

কোহলির উইকেটকেই ‘সেরা’ বলছেন হাসান

স্বপ্নের মতো শুরু যাকে বলে। রোহিত শর্মা, শুভমান গিলের পর নেন বিরাট কোহলির উইকেটও।ভারতের ব্যাটিং লাইনআপকে রীতিমতো একাই কাঁপিয়ে দিয়েছেন হাসান মাহমুদ।

১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। পরে অবশ্য রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার শত রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত। হাসান নিয়েছেন চার উইকেট। এর মধ্যে সেরা ছিল কোনটি? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই এটা (কোহলি) সেরা উইকেট। ’

কী পরিকল্পনা নিয়ে বল করেছেন? হাসান বলেন, ‘আমার পরিকল্পনা খুব সাধারণ ছিল। নতুন বলে আমি নিজের শক্তি অনুযায়ী বোলিংয়ের চেষ্টা করেছি। যেটা আমি ভালো পারি, সেটাই পুরো সময় করতে চেয়েছি। এরই ফল পেয়েছি। ’

হাসানের টেস্ট ক্যারিয়ার খুব বেশিদিনের নয়। এর মধ্যেই সবশেষ টেস্টে পাঁচ উইকেট পেয়েছেন হাসান। এবারও ভারতকে একাই ফেলেছেন চাপে। দলের জন্য কাজ করে যাওয়াটাই লক্ষ্য থাকে বলে জানান ডানহাতি এই পেসার।  

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়াই আনন্দদায়ক আমার কাছে। পাকিস্তানে ৫ উইকেট পেয়েছি, ওটার ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করছি, যতটুকু দলের জন্য করতে পারি নিজের সেরাটা দিয়ে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS