News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

ভারতের বিপক্ষে সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তবুও এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান।যদিও ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

সাকিবের দলের সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফেরেননি।  

সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে তিনি চলে যান ইংল্যান্ডে। এরপর তার দলের সঙ্গে দেওয়ার কথা ভারতে। কিন্তু এখনো যুক্ত হননি তিনি। কবে দেবেন?

এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে পরশু যেহেতু ম্যাচ, কালই সাকিবের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। তিনি না থাকলেও দলের অনুশীলন চলছে পুরোদমেই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS