News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
আমরা ভারতকে হারাব, আমাদের বিশ্বাস আছে : শরিফুল

আমরা ভারতকে হারাব, আমাদের বিশ্বাস আছে : শরিফুল

বাংলাদেশ ক্রিকেট দল এখন আছে দারুণ ছন্দে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে।এরপর থেকে সংশ্লিষ্টদের আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানকে সিরিজ হারানো স্কোয়াডের সদস্য ছিলেন শরিফুল ইসলাম।  

কিন্তু চোটের কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াডে নেই তিনি। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশ। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতকে হারাতে আশাবাদী শরিফুল।  

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা হারাব, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের বিপক্ষে ভালো করে এসেছি। সেই আশা নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। ’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসাররা। প্রথমবারের মতো এক ইনিংসের সবগুলো উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন। নিজেদের ভেতর বোঝাপড়াকে এর মূল কারিগর বলছেন শরিফুল।  

তিনি বলেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। যারা বাইরে আছে তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফর্মে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এতো বোলার ছিল না। যারা খেলছে তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS