News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা পেলেন ক্রিকেটাররা

বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা পেলেন ক্রিকেটাররা

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। রাউয়ালপিন্ডিতে তারা জিতেছে ২-০ ব্যবধানে।এর আগে পাকিস্তানের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কারও বুঝে পেয়েছেন ক্রিকেটাররা।  

শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের ৩ কোটি ২০ লাখ টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই বোনাস ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই দেওয়া হয়েছে বলে জানান বোর্ড সভাপতি ফারুক আহমেদ।  

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এসময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে। এরপর তিনি জানান, বোনাসের টাকার একটা অংশ ক্রিকেটাররা দেবেন বন্যার্তদের সাহায্যার্থে।  

বন্যার্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে এ সময় শান্ত বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করবো। আমি আশা করবো দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS