News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
দুশ্চিন্তা ভুলতে কি নেপালে ধ্যানমগ্ন আমির খান?

দুশ্চিন্তা ভুলতে কি নেপালে ধ্যানমগ্ন আমির খান?

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন অভিনেতা আমির খান। কিন্তু আমিরের শেষ দুই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় মিস্টার পারফেকশানিস্ট অনেকটাই হতাশ হয়েছেন। আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে দূরে রয়েছেন আমির।

স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ভেঙেছে, পাশাপাশি আরেক অভিনেত্রী ফাতিমার সঙ্গে তার প্রেম নিয়েও গুঞ্জন ছড়িয়েছে বারবার। আপাতত সব কিছু থেকে শান্তির খোঁজে নেপালে গেছেন আমির খান।

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১০ দিনের মেডিটেশন প্রোগামের জন্য নেপাল পাড়ি দিয়েছেন আমির। কাঠমান্ডুর বুধানীলকণ্ঠে বিপশ্যনা ধ্যানে মগ্ন হবেন আমির। সংস্কৃতে বিপশ্যনা মানে কোনোকিছুকে ‘বিশেষ ভাবে দেখা’। এটি মূলত আত্মশোধনের একটি পদ্ধতি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে এই চল বেশি দেখা গেলেও এই সাধনাটি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের মানুষের মধ্যে আবদ্ধ নয়।

নেপাল থেকে পোস্ট করা আমিরের বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। একটি ছবিতে বৌদ্ধ সন্ন্যাসীর পাশে মাথা নত অবস্থায় দেখা গেছে বলিউডের এই সুপারস্টারকে।

গত বছরের নভেম্বরে, দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আমির জানিয়েছিলেন,আপতত রুপোলি পর্দা থেকে বিরতি নিতে চান তিনি। আমির বলেছিলেন, তিনি যখন একজন অভিনেতা হিসাবে সিনেমায় কাজ করেন তখন এতটাই মগ্ন থাকেন আর কিছু মাথায় থাকে না। এখন তিনি পরিবারকে, নিজেকে সময় দিতে চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS