News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত, বলছেন শান্ত

সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত, বলছেন শান্ত

এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে। হত্যা মামলা মাথায় নিয়েও সাকিব খেলে যাচ্ছেন পাকিস্তান সিরিজ।প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পেছনে বল হাতে দারুণ ভূমিকা রাখেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নামে এমন মামলা দেখে কিছুটা অবাকই হয়েছেন নাজমুল হোসেন শান্ত।  

ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!’

এর আগে মামলাটি মিথ্যা দাবি করে মুমিনুল হক ফেসবুকে লিখেন, ‘প্রায় ১৮ বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়! সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি!’

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।
যে ছাত্র-জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম। সেই বাংলাদেশে প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ‘

‘ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময়ই সমর্থন ছিলো, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই সিক্ত হবে সাকিব ভাই। ‘

মুমিনুল ছাড়াও সাকিবের সমর্থনে পোস্ট করেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন, শরিফুল ইসলামরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS