News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ বাংলাদেশের

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ও আবার এলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে।ঐতিহাসিক এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়িনশিপের তালিকায় তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে।  

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড (১টি) ও শ্রীলঙ্কার (২টি) বিপক্ষে হেরে নয় নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর সেখান থেকে তিন ধাক উপরে উঠেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৫ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে তাদের পয়েন্ট এখন ২৪। সমান পয়েন্ট শ্রীলঙ্কারও, কিন্তু হেড টু হেডে টেবিলের ছয় নম্বরে টাইগাররা। আর শ্রীলঙ্কা আছে পাঁচে।

৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। তালিকার সাতে আছে দক্ষিণ আফ্রিকা। আর আট ও নয়ে আছে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS