News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
পার্লারে খোঁপা, কীভাবে ছাড়বে চুলের জট!

পার্লারে খোঁপা, কীভাবে ছাড়বে চুলের জট!

নিজের বিয়ে হোক বা আত্মীয়-বন্ধুর অথবা কোনো বড় অনুষ্ঠানে যাওয়ার সময় অনেকেই পার্লারে গিয়ে সাজতে পছন্দ করেন। চুলও সেট করে নেন, যারা খোঁপা করেন, তারা অনেকেই বেশ বিড়ম্বনায় পড়েন চুলের জট ছাড়াতে গিয়ে।

আমরা সব সময়ই মেকআপ তোলার বিষয়ে গুরুত্ব দেই। কিন্তু খোঁপা খোলার পরে চুলের জট ছাড়ানো হয় সবচেয়ে কঠিন কাজ।

চুলে অনেক বেশি স্প্রে করা থাকে ও প্রচুর ক্লিপ লাগানো থাকায় এগুলো খুলতে গিয়ে চুলের সঙ্গে যুদ্ধই করতে হয়। আর এই মধুর যুদ্ধে চুলের কিন্তু ভালোই ক্ষতি হয়। চুল ছিড়ে যায়, মাথায় ব্যথা হয়।  

এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন  

•    মনে রাখবেন শুকনো চুলে জট ছাড়ানো কঠিন৷ যদি চুল আঁচড়ে জট ছাড়াতে চান, তাহলে অনেক বেশি চুল ছিঁড়বে। তাই চুল খুব ভালো করে ভিজিয়ে নিন৷

•    দুইবার শ্যাম্পু করুন, এবার একটু বেশি করে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিন। চুল ভালো করে ধুয়ে নিন।  

•    ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান৷ 

•    দেখুন কত সহজেই চুলের জট ছেড়ে গেছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS