News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
যে কারণে টাকা ফিরিয়ে দিলেন পাঠানের নির্মাতা

যে কারণে টাকা ফিরিয়ে দিলেন পাঠানের নির্মাতা

চলতি বছরের প্রথম দিকে মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। মুক্তির পর থেকেই সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমাটি বাংলাদেশেও খুব শিগিরই মুক্তি পাবে। তবে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দের এক নতুন তথ্য সামনে আসলো। সময় স্বল্পতার কারণে তিনি ৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি) ফিরিয়ে দিয়েছেন।

কিন্তু কিসের টাকা ফিরিয়ে দিলেন সিদ্ধার্থ? এমন প্রশ্ন ওঠায় নির্মাতা জানান, বেশ কয়েক বছর আগে প্রভাসকে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলাম। মিথরি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি নির্মিত হওয়ার কথা ছিল। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘ এই সিনেমা নির্মাণের জন্যই পারিশ্রমিক হিসেবে এই অর্থ নিয়েছি। কিন্তু প্রভাস-সিদ্ধার্থের শিডিউল মিলছিল না। এর ফলেই নেওয়া অর্থ ফিরিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, প্রভাস-সিদ্ধার্থ অন্য কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী কয়েক বছর তাদের শিডিউল লক করা। প্রভাসের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। অন্যদিকে সিদ্ধার্থ ব্যস্ত ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে। এ সিনেমার পর ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS