News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বাবা ও ছেলে মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা-চাচা গ্রেপ্তার

বাবা ও ছেলে মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা-চাচা গ্রেপ্তার

কুমিল্লায় পিটুনিতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৮ মে) র‌্যাব-১১, সিপিসি-২-এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৭ মে) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে মৃত্যুর ঘটনায় নিহতের মা রুজিনা বেগম বাদী হয়ে একই দিন রাতে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১১, সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বাবা ও চাচার পিটুনিতে প্রেমিক নিহতের পর ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবার মৃত্যু ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক হওয়ায় র‌্যাব ছায়া-তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে রোববার রাতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে উক্ত মামলার ১নং এজাহারনামীয় আসামি রওশন মিয়া প্রকাশে মুজা মিয়া ও ২নং এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর মিয়কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, মেয়ের বাবা ও তার পরিবারের লোকজন মেয়ে তন্বীর সঙ্গে নিহত মাহিনের সম্পর্ক মেনে নিতে পারেননি। এরই প্রেক্ষিতে মেয়ের বাড়ির লোকজন প্রাথমিকভাবে মাহিনকে বারবার নিষেধ করলে, মাহিন তার প্রেমের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। তাই ক্ষিপ্ত হয়ে মাহিনকে অমানুষিক নির্যাতন করে মর্মে দায় স্বীকার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS