News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
লালশাক দিয়ে হুমুস বানাবেন যেভাবে

লালশাক দিয়ে হুমুস বানাবেন যেভাবে

বাজারে এখন পাওয়া যাচ্ছে নানা রকম শাক। এই শাক দিয়ে তৈরি করতে পারেন নানা পদ। লাল শাক দিয়ে বানানো যায় হুমুস। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।

লালশাকের হুমুস

উপকরণ

লালশাকের কুচি ১ কাপ, বুটের ডাল ১ কাপ, সাদা তিল ৩ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সাদা তিল শুকনা তাওয়ায় হালকা টেলে নিন। ঠান্ডা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। সামান্য অলিভ অয়েল বা জলপাই তেল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখা বুটের ডাল সেদ্ধ করুন। পানি কিছুটা শুকিয়ে এলে ডালে লালশাকের কুচি দিন। সেদ্ধ হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। অন্য সব উপকরণসহ ডাল ব্লেন্ড করুন। তিলবাটা মিশিয়ে নিন। রুটি অথবা নানরুটির সঙ্গে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS