News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
‘ফাইটার’ সিনেমায় হৃতিকের পারিশ্রমিক ১১১ কোটি!

‘ফাইটার’ সিনেমায় হৃতিকের পারিশ্রমিক ১১১ কোটি!

বর্তমানে ‘ফাইটার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। সিনেমাটিতে অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। এটি নির্মাণ করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

জানা গেছে, অ্যাকশন ঘরানার এ সিনেমার বাজেট ২৫০ কোটি রুপি। কিন্তু বলিউড অভিনেতা-প্রযোজক ও চিত্রনাট্যকার কেআরকে জানিয়েছেন, সিনেমাটির নির্ধারিত বাজেট ইতোমধ্যে ছাড়িয়ে গেছে।

মূলত সিনেমার পরিচালক সিদ্ধার্থ ও অভিনেতা হৃতিকের মোটা অঙ্কের পারিশ্রমিক নেওয়ার কারণেই ব্যয়ের পরিমাণ এত বেড়ে গেছে।

তিনি এক টুইটে জানান, ‘ফাইটার’ সিনেমার বাজেট ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। আর বর্তমানে এত টাকার ব্যবস্থা করা একেবারেই অসম্ভব। পরিচালক সিনেমাটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি রুপি, হৃতিক নিচ্ছেন ৮৫ কোটি রুপি (যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি ১২ লাখ টাকার বেশি) এবং দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকার বেশি)। অন্য তারকাদের পারিশ্রমিক ১৫ কোটি রুপি। এ ছাড়া বাকি ব্যয় ১৬০ কোটি রুপি।

‘ফাইটার’- এ হৃতিক ছাড়া আরও অভিনয় করছেন, অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ। ২০২৪ সালের ২৫ জানুয়ারি সিনেমাটির মুক্তি তারিখ ঠিক করেছেন বলে জানিয়েছেন নির্মাতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS