News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে রসুন খাওয়ার উপকারিতা

রসুনের প্রাকৃতিক গুণের কথা কম-বেশি আমাদের সবারই জানা আছে। তবে অনেকেই এটি খেতে পারেন না বা খেতে অস্বস্তিবোধ করেন।বলা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে রসুন বিশেষ করে কাঁচা রসুন খাওয়া বেশ উপকারী।  

যেভাবে খাবেন: খালি পেটে রসুন খেতে হবে সকালের নাস্তা করার আগেই। অনেকে চিবিয়ে খেতে পারেন না কারণ, রসুনের এক ধরনের কড়া ঝাঁঝ আছে। সেক্ষেত্রে পানি দিয়ে গিলে খেতে পারেন। এক্ষেত্রে অবশ্যই টুকরো করে নেবেন। তবে রসুন চিবিয়ে খাওয়াটাই উত্তম।  

উপকারিতা: রসুন দেহে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাজ করে। গবেষকদের মতে, খালি পেটে রসুন খেলে হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে। পেটে হজমের সমস্যা থাকলে তাও দূর করে। এছাড়া এটি স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা দূরীকরণে, পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে, শরীরের রক্ত পরিশুদ্ধ করণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে। রসুন পুরুষের যৌনশক্তি বৃদ্ধিতেও গুরুত্বপূণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS