News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
জন্মদিনে এলো রাহুল দেব বর্মণের অপ্রকাশিত পাঁচ গান

জন্মদিনে এলো রাহুল দেব বর্মণের অপ্রকাশিত পাঁচ গান

রাহুল দেব বর্মণ, হিন্দি সিনেমার গানকে বিশ্বায়ন করার পথিকৃৎ যিনি। বৃহস্পতিবার (২৭ জুন) সেই ‘পঞ্চমদা’র জন্মদিন।১৯৩৯ সালের ২৭ জুন জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৪ সালের ৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান। বেঁচে থাকলে আজ ৮৫ বয়স ছুঁতেন রাহুল দেব বর্মণ।

রাহুল দেব বর্মণের বাবা বিখ‍্যাত সঙ্গীত পরিচালক, সুরকার ও গায়ক শচীন দেববর্মণ এবং তার মা বিখ‍্যাত গীতিকার মীরা দেববর্মণ। তিনি ছিলেন তার পিতা-মাতার একমাত্র সন্তান।  

একথা বলা যায় যে, আজ রাহুল দেব বর্মণ থাকলে, বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে সুরের মূর্ছনায় ভরিয়ে দিতেন গোটা বিশ্বকে। কারণ, পঞ্চমকে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যৎদ্রষ্টা বললেও অত্যুক্তি হয় না!

সাতের দশক থেকেই যে সমস্ত গান তিনি উপহার দিয়েছেন, তা সময়ের থেকে অনেক এগিয়ে। তবে আজ তিনি না থাকলেও তার সুর করা পাঁচ গান মুক্তির আলো দেখল জন্মদিন উপলক্ষে।

চল্লিশ বছর আগে একটি বাংলা সিনেমার জন্য গানের সুর করেছিলেন তিনি। তবে কালচক্রে সেসমস্ত গান কখনও মুক্তির আলো দেখেনি।

আজ তার জন্মদিনে পঞ্চমনামা নিয়ে হাজির আশা ভোঁসলে, অমিত কুমার, কবিতা কৃষ্ণমূর্তি, কুমার শানু, স্বপ্না মুখোপাধ্যায়, জোজোরা (নাথালিয়া)। ‘পাঁচে পঞ্চম’ শিরোনাম নিয়ে প্রকাশিত হল চারটি বাংলা গান এবং একটি হিন্দি গান। ফিক্সব্যাগ মিউজিকের ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানগুলো।

এরমধ্যে ‘চোখে চোখে’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু এবং আশা ভোঁসলে। ‘ভালোবাসা ভালোবাসা’ গানটি গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি। আশা এককভাবে গেয়েছেন ‘খেলিস কেন দিদিভাই’। অমিত কুমার এবং স্বপ্না মুখোপাধ্যায় গেয়েছেন ‘আমি তুমি দুজনাতে’। আর ‘তেরা দিল মেরা হুয়া’ হিন্দি গানটি গেয়েছেন জোজো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS