News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
খালেদার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি জানা যাবে বুধবার

খালেদার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি জানা যাবে বুধবার

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিএনপি। তবে কি কর্মসূচি ঘোষণা হতে পারে তা জানা যাবে আগামীকাল বুধবার।

মঙ্গলবার (২৫ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।  

ফখরুল বলেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে।  

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে ফখরুল বলেন, আজ সকালের আপডেট হচ্ছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। গতকাল তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আসলে তিনি সিসিইউতে মানিয়ে নিতে পারছেন না। এ কারণে সিসিইউতে থাকা সব সুবিধা রেখে তাকে কেবিনে নেওয়া হয়েছে।  

স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয় বলেও জানান বিএনপি মহাসচিব। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS