News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
চর্বিযুক্ত মাছের কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়

চর্বিযুক্ত মাছের কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়

প্রতি তিন বা চার সপ্তাহের খাদ্য তালিকায় অন্তত ৩-৪ বার চর্বিবহুল মাছ খেলে কোলেস্টরেলের সংগ্রহ নিশ্চিত করা যায়। আর এ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়।এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।  
ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ডের এক দল গবেষক জানান, চর্বিযুক্ত মাছ থেকে রক্তে মেশে হাই ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)।

গবেষকরা জানান, এ গবেষণায় বেরিয়ে এসেছে যে, বেশি পরিমাণ চর্বিযুক্ত মাছ কিভাবে লিপোপ্রোটিন থেকে রক্তে লিপিডস ছড়িয়ে দেয়। এই এইচডিএলের উপাদান কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমায়।

আবার এ ক্ষেত্রে ছোট আকারের এইচডিএল বিপরীত কাজ করে। যারা তাদের তিন বা চার সপ্তাহের খাদ্য তালিকায় অন্তত তিন-চারবার মাছ খান, তাদের দেহে লিপিড মেটাবলিজমের ক্ষেত্রে দারুণ কার্যকর ফল বয়ে আনে চর্বিযুক্ত মাছ।  

এ পরীক্ষাটি স্যামন, রেইনবো ট্রাউট, হেরিং এবং ভেনডেন্স মাছ নিয়ে করা হয়। এসব মাছ রান্নার সময় কোনো আলাদা ক্রিম বা মাখন ব্যবহার করা হয়নি। প্লোস ওয়ান জার্নালে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।  

সূত্র : ইন্ডিয়া এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS