News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
হয়ে যাক মাংস-খিচুড়ি…

হয়ে যাক মাংস-খিচুড়ি…

মেঘলা দিনে একটু খিচুড়ি হলে মন্দ হয় না,তাইনা? তো হয়ে যাক। জেনে নিন খুব সহজে খিচুড়ি রান্নার রেসিপি: 

উপকরণ 
গরুর মাংস ২ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ২কাপ, দারুচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৪ কাপ, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী
মাংসে চাল, ডাল, বেরেস্তা ও কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ দিয়ে মেখে একঘণ্টা রাখুন। মাংস চুলায় দিয়ে ভাল করে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মাংস আধা সেদ্ধ করে নিন।  এবার চাল-ডাল দিয়ে কষিয়ে নিয়ে পানি দিন। পানি শুকিয়ে মাংস খিচুড়ি রান্না হয়ে এলে কাঁচা মরিচ বেরেস্তা ওপরে দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন।  
সবশেষে শশা, লেবু, পেঁয়াজ, কাঁচা মরিচের সালাদ করে গরম পরিবেশন করুন দারুণ মজার মাংস খিচুড়ি।  

গরুর মাংসের পরিবর্তে খাসি, মুরগি বা হাঁসের মাংস দিয়েও করতে পারেন মাংস খিচুড়ি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS