News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
তানজিমকে শাস্তি দিয়েছে আইসিসি

তানজিমকে শাস্তি দিয়েছে আইসিসি

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার আলো ছড়িয়ে দলকে জিতিয়েছেন ম্যাচ।তবে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আচরণবিধি ভাঙায় আইসিসির শাস্তি পেয়েছেন তিনি।  

সোমবার সেন্ট ভিনসেন্টে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামে নেপাল। দুর্দান্ত বোলিং করছিলেন তানজিম। এর মধ্যেই নেপাল অধিনায়ক রোহিত পোডেলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।  

টিভি স্ক্রিনে আগ্রাসীভাবে তানজিমকে এগিয়ে যেতে দেখা যায় রোহিতের দিকে। দুজনকে থামাতে শেষ পর্যন্ত আসতে হয় আম্পায়ারকেও। কথা কাটাকাটির সময় রোহিতের সঙ্গে অনুপযুক্ত শারীরিক স্পর্শ করেন তানজিম।  

এসব অপরাধের জন্য তানজিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার কথা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। তার নামের পাশে একটি ডেমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। এজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নেপালের বিপক্ষে ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। তানজিম হন ম্যাচসেরাও।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS