News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কক্সবাজার সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক

কক্সবাজার সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক

কক্সবাজার সমুদ্র সৈকতে ব অভিযান পরিচালনা করে ৬০ জন রোহিঙ্গাসহ ৭ বাসচালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করে জেলা প্রশাসন।এসময় চারটি বাস জব্দ করা হয়। উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে বাসে করে সৈকতে বেড়াতে আসে এসব রোহিঙ্গারা।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানিয়েছেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে আসতে না পারে; এজন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য এরইমধ্যে ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলা হয়েছে।  

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব রোহিঙ্গা উখিয়ার ১৫, ১, ৯ নম্বরসহ বিভিন্ন শিবির থেকে কক্সবাজার শহরে অনুপ্রবেশ করেছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS