News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ঈদে চুইঝালে গরুর মাংস

ঈদে চুইঝালে গরুর মাংস

কোরবানির ঈদে গরুর মাংসের বিভিন্ন পদ রান্না করে থাকেন আপনি। তবে পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়।চুইঝাল এক ধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে। তাহলে চলুন জেনে নিই কীভাবে রান্না করবেন চুইঝালে গরুর মাংস।

যা যা উপকরণ লাগবে

গরুর মাংস ১ কেজি, চুইঝাল মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আলু স্লাইস ১কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ ৬টি, কাঁচা মরিচ ৫-৬টি, সরিষার তেল ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, জিরা ভাজা গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস-১ টেবিল চামচ, ধনে পাতা।

যেভাবে রান্না করবেন

মাংস ধুয়ে লবণ ও টকদই দিয়ে মেখে ১ ঘণ্টা রাখুন। তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সব মসলা কষিয়ে মাংস, চুইঝাল ও আলু দিয়ে কয়েকবার কষান। পরে পানি দিন। মাংসের ঝোল শুকিয়ে তেলের ওপর এলে গরম মসলার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া ও সব শেষে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS