News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
একাকিত্ব দূর হবে

একাকিত্ব দূর হবে

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে ফলে বাস্তবজীবনে আমরা একা হয়ে যাচ্ছি। আর তাই বর্তমান যুগে একাকিত্ব একটি গভীর সমস্যা।

বিকেলে বা সন্ধ্যায় হাঁটতে বেরিয়েও সঙ্গী সেই প্রিয় মোবাইল ফোন, আর চোখ রাস্তার বদলে ফোনের স্ক্রিনে। আড্ডা দিতে বসলেও আমরা গল্প না করে মোবাইল চালাই। একসঙ্গে টিভি দেখতে বসলেও আমাদের চোখ থাকে মোবাইলের দিকে।  

আমরা অনেক বেশি সময় এভাবে নষ্ট করছি। কিছুক্ষণ অনলাইনে না গেলে আমাদের অস্থির লাগে, মনে হচ্ছে কিছু মিস হয়ে যাচ্ছে। এতে করে রাতে ঘুমের জন্য সময় কমে যাচ্ছে। পরিবারের সময় থেকেও সময় নিয়ে নিচ্ছে এসব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো।  

সময় থাকতে আমাদের সচেতন হওয়া প্রয়োজন, ভার্চ্যুয়াল সম্পর্কগুলো যেন আমাদের বাস্তব জীবনে প্রভাব না ফেলে। সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়ে একা একা কখনো ভালো থাকা যায় না।  

ভেবে দেখুন, পুরো বিশ্বের সঙ্গে অনলাইনে যুক্ত থাকছি আমরা, অথচ আমাদের চারপাশে কেউ নেই, আমরা একা হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা, ভুগছি বিষণ্নতায়।  

তবে সম্প্রতি আমেরিকার করা একটি সমীক্ষায় দেখা গেছে, যদি সপ্তাহে একাধিকবার অন্তত ১০ মিনিট টানা কারো সঙ্গে কথা বলা যায়, তবে আপনার একাকিত্ব অনেকটাই দূর হবে।  

হাতের ফোনটি পাশে রেখে প্রিয় মানুষের মুখোমুখি বসে দিনে কিছুটা সময় কাটালেই জীবন অনেক সুন্দর হয়ে ধরা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS