News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কোটির ঘর ছাড়াল ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান টু’ 

কোটির ঘর ছাড়াল ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান টু’ 

বলিউডের জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান টু’। মুক্তির পর থেকেই সিনেমাটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে।

মাত্র দুইদিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছে ‘পোন্নিয়িন সেলভান টু’। এটি নির্মাণ করেছেন পরিচালক মণি রত্নম।

বলিউড মুভি রিভিউজ থেকে জানা যায়, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছিল ৬৪.১৪ কোটি রুপি। যেখানে শুধু ভারতীয় বক্স অফিস থেকে এটি আয় করেছে ৩৮ কোটি রুপি। অন্যদিকে দ্বিতীয় দিনে বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে ৪৫.৪৬ কোটি রুপি।

এর আগে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল ‘পোন্নিয়িন সেলভান ওয়ান’। মুক্তির পর ৫০০ কোটিরও বেশি আয় করেছিল এটি। প্রথম কিস্তির রেকর্ডও ভেঙে ফেলবে ‘পোন্নিয়িন সেলভান টু’ এমনটাই আশা করছেন সিনেমার প্রযোজকরা।

প্রসঙ্গত, ‘পোন্নিয়িন সেলভান টু’-তে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করেছেন, বিক্রম, কার্থি, তৃষা কৃষ্ণণসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS