News Headline :
স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ৪২ দিনের বদলে ১০ দিন তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ ক্রিস্টিয়ানো রোনালদো এবার পর্দায় অভিনয় করবেন তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা – রাজশাহী বিশ্ববিদ্যালয় বিইপিআরসিতে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ তরুণদের মতো এখনও ফিট অমিতাভ বচ্চন মাছের স্বাদে ভিন্নমাত্রা চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে
কুমিল্লায় মাইক্রোবাস থেকে গুলি, ছাত্রদল নেতা আহত

কুমিল্লায় মাইক্রোবাস থেকে গুলি, ছাত্রদল নেতা আহত

কুমিল্লা নগরে মাইক্রোবাস থেকে ছোড়া গুলিতে ফখরুল ইসলাম তুহিন নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।  

ফখরুল ইসলাম তুহিন কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক।

রোববার (২ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা নগরের লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে তুহিনকে লক্ষ্য করে একটানা আট-১০ রাউন্ড গুলি করেন কয়েকজন যুবক। এরপর গাড়িটি বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।  

এদিকে গুলির ঘটনা শুনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি ফিরোজ হোসেন জানান, গুলির ঘটনায় ছাত্রদলের দুটি পক্ষ মামলা করার জন্য থানায় এসেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS