News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
যত্ন নিন দাঁত ও মুখের 

যত্ন নিন দাঁত ও মুখের 

আমাদের সুস্থতা ও সৌন্দর্য অনেকটা জুড়ে রয়েছে দাঁত ও মুখের ভেতরের সুস্থতা।  

আসুন জেনে নেই দাঁত ও মুখের ভেতরটা ভালো রাখতে পারি যেভাবে: 
• দাঁত সুস্থ রাখতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে 
• ছোটবেলা থেকে শেখা, দিনে নিয়মিত দু’বার দাঁত মাজার কথা মনে আছে তো? 
• দাঁতের অ্যানামেল, আবরণ ও রং নষ্ট করে এমন খাবার খাওয়া যাবে না 
• আইসক্রিম, কোল্ড ড্রিংকস যতই পছন্দ হোক খাওয়ার আগে দাঁতের কথা ভাবুন 
• কিশমিশ, খেজুর বা বাদামের মতো শুকনো ফলগুলো আমাদের শরীরের জন্য উপকারী। তবে খাওয়ার পর দাঁতের ফাঁকে থেকে গেলে তা কিন্তু দাঁতের জন্যে ক্ষতিকর 
• কেক-নরম পেস্টি দাঁতের ফাঁকে গর্ত তৈরি করে ও জীবাণুর জন্ম দেয় 
• অ্যালকোহল পানে মুখ শুষ্ক করে রাখে। মুখের লালার প্রবাহ কমে যায় দাঁতের ক্ষয় বাড়ে এবং নানা রকম প্রদাহ তৈরি হয় • কফি, চা ও অ্যানার্জি ড্রিংকসসহ ক্যাফেইনযুক্ত পানীয় পানেও সতর্ক থাকতে হবে। চা-কফি অতিরিক্ত পান করলে দাঁতে দাগ বসে যায়।  

মনে রাখতে হবে, দাঁত ও মুখের ভেতরটা পরিষ্কার না থাকলে, এতে খাদ্যের কণা ও জীবাণু দাঁত থেকে পেটে চলে যায়।  
দাঁত, জিভ বা মুখের ভেতরে কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS