News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জাপার শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টি ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের এমপির পক্ষে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধাঞ্জলি এবং প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, ভাইস চেয়ারম্যান মো. সুলতান আহমেদ সেলিম, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS