News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
রোনালদোর গোলে ফেরার রাতে বড় জয় আল নাসরের

রোনালদোর গোলে ফেরার রাতে বড় জয় আল নাসরের

অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোলের রাতে সৌদি প্রো লিগে জয়ের ধারায় ফিরেছে তার ক্লাব আল নাসর। শুক্রবার (২৮ এপ্রিল) রাতে আল রায়েদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ম্যাচে ১টি গোল করেন রোনালদো।

এর আগে গত ৫ এপ্রিল আল নাসরের হয়ে সৌদি প্রো লিগেই সর্বশেষ গোল করেছিলেন রোনালদো। এরপর সৌদি প্রো লিগসহ তিন ম্যাচে গোল পাননি তিনি। অবশেষে গোলখরা কাটালেন রোনালদো।

নিজেদের মাঠে আল রায়েদের বিপক্ষে ম্যাচের শুরুতেই রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের মাত্র ৪ মিনিটে সতীর্থ সুলতান আল গানামের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই আরও দু’বার গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া করেন রোনালদো। শেষ পর্যন্ত রোনালদোর গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় আল নাসর। দলের হয়ে পরের তিন গোল করেন আবদুল রহমান গারিব, মোহাম্মেদ মারান ও আবদুল মাজিদ। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এক গোলে নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রোনালদোকে। আল নাসরে যোগদানের পর ১৩ লিগ ম্যাচে ১২টি গোল করেছেন রোনালদো।
ম্যাচ শেষে হাসিখুশি দেখিয়েছে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে সমালোচিত রোনালদোকে। গ্যালারির দর্শকদের সামনে গিয়ে হাত নাড়িয়েছেন, মাঠ থেকে বেরিয়ে যাবার সময় আল রায়েদের কোচকে নিজের জার্সি উপহার দেন রোনালদো।

এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো গেল সপ্তাহে সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইতিহাদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS