News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে

বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতিসহ ১৩ নেতাকর্মী কারাগারে

নাশকতার মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদসহ ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

সোমবার (১৮ মার্চ) বিকেলে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি  জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ১৩ নেতাকর্মী হলেন- বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি শিকদার হারুন আল রশিদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোল্লাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা আসলাম মোল্লা, রিপন শেখ ওরফে ফোরকান, শরিফুজ্জামান শিমুল, মাইনুল শরীফ, হাসান শেখ, রুবেল মোল্লা, আত্তাব শেখ, কামরুল শিকদার, জিয়া শেখ ও রিয়াজুল ইসলাম।
আসমিপক্ষের আইনজীবী মো. মোস্তফা কামাল মাসুম বলেন, আসামিরা মোল্লাহাট থানার একটি নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS