News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আক্ষেপ নিয়ে নিপুণের প্যানেল ছাড়লেন শাহনূর

আক্ষেপ নিয়ে নিপুণের প্যানেল ছাড়লেন শাহনূর

অভিনেতা নানা শাহর পর অনেকটা আক্ষেপ নিয়েই নিপুণ আক্তারের প্যানেল ছাড়লেন তারই কাছের মানুষ চিত্রনায়িকা ও শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনূর। যুক্ত হয়েছেন নতুন প্যানেলে।যে প্যানেলে রয়েছেন মিশা সওদাগর ও মনোয়বার হোসেনের মতো জনপ্রিয় অভিনেতা।

অনেকটা আক্ষেপ নিয়েই ওই প্যানেল থেকে বেরিয়ে এলেন নিপুণের কাছের এই মানুষটি। শাহনূর বলেন, সাংগঠনিক সম্পাদক হওয়া সত্ত্বেও দুই বছর সমিতির মিটিং ছাড়া আমাকে ডাকেনি এবং কিছুতে রাখেনি। সবকিছু থেকে আমাকে দূরে রাখা হয়েছে। শিল্পীদের প্রাপ্য সম্মান চাই। গত দুই বছরে আমরা শিল্পীরা যে, সম্মান হারিয়েছি তা ফিরিয়ে আনতে কাজ করতে চাই। যার কারণে এই প্যানেলে আসা। ওই কমিটি থেকে দুই বছর তেমন কিছুই করতে পারিনি। এই কমিটিতে থেকে একসঙ্গে সবাই মিলে কাজ করব।

যোগ করে তিনি আরও বলেন, আমাদের শিল্পীদের মধ্যে বিভাজন চাই না। বিগত নির্বাচনের পরের দিন সবকিছু ভুলে যেতাম যে, আমরা কাকে ভোট দিয়েছি। এবারও আমরা সেটাই চাই। আমরা শিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করতে চাই না। আমাদের হারানো সম্মানটা সবাই যেন আবার ফিরে পাই।

ডিপজলের প্রশংসা করে শাহনূর বলেন, তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না। সেটি সবাই জানে। এটা মাথায় রেখে যোগ্য নেতা নির্বাচিত করতে হবে। আমরা সবসময় শিল্পীদের সঙ্গে আছি।

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। এ পর্যন্ত ৬০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। সম্প্রতি ‘রাজকুমারী’ সিনেমার ডাবিং শেষ করেছেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS