News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
পুলকিত-কৃতির বিয়ের ছবি প্রকাশ্যে

পুলকিত-কৃতির বিয়ের ছবি প্রকাশ্যে

গেল জানুয়ারি মাসে আচমকাই বাগদান সেরে ফেলেছিলেন পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। তবে বিয়ের আয়োজনে কোনও খামতি রাখলেন না বলিউডের এই তারকাজুটি।শুক্রবার (১৫ মার্চ) দুই পক্ষের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সাক্ষী রেখেই সাত পাকে বাঁধা পড়লেন পুলকিত-কৃতি।

গুঁরগাওয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল পুলকিত-কৃতির বিয়ের আসর। ফুলেল সাজে সেজে উঠেছিল ছাদনাতলা। এই বিশেষ দিনের জন্য কনে কৃতি বেছে নিয়েছেন গোলাপি লেহেঙ্গা। আর বর পুলকিতকে দেখা গেল কনট্রাস্ট পেস্তা রঙের পাঞ্জাবিতে।

এদিন স্ত্রীর হাত ধরেই ছাদনাতলা পর্যন্ত এলেন ফুকরে অভিনেতা। ছাদনাতলায় কৃতির কপালে চুমুও এঁকে দেন পুলকিত। সম্প্রতি তাদের বিয়ের কার্ডও ভাইরাল হয়েছিল।

পুলকিত-কৃতি তাদের প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক করেননি। একসঙ্গে ছবিও পোস্ট করতেন। গেল জানুয়ারি মাসের শেষের দিকে আচমকাই বাগদান সেরে ফেলেন তারকা যুগল।

জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’র মাধ্যমে অভিনয় সফর শুরু করেন পুলকিত। ২০১২ সালে তার প্রথম সিনেমা ‘বিট্টো বস’ মুক্তি পায়। তখন থেকেই নাকি সালমান খানের পাতানো বোন শ্বেতা রোহিরার সঙ্গে পুলকিতের প্রেম ছিল। ২০১৪ সালের ৩ নভেম্বর পুলকিত-শ্বেতার বিয়ে হয়। তবে সেই বিয়ে টেকেনি! ঠিক এক বছরের মাথাতেই ২০১৫ সালের নভেম্বর মাসে দুজনের ডিভোর্স হয়।

শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর ‘সনম রে’ সিনেমার সহ-অভিনেত্রী ইয়ামি গৌতমের প্রেমে পড়েন পুলকিত। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপরই কৃতি খারবান্দার সঙ্গে সম্পর্কে জড়ান পুলকিত শর্মা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS