News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
‘সাদা সাদা কালা কালা’র গীতিকারের গানে চঞ্চল চৌধুরী

‘সাদা সাদা কালা কালা’র গীতিকারের গানে চঞ্চল চৌধুরী

বছর দুয়েক আগে প্রকাশের পর ‘সাদা সাদা কালা কালা’ গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। মেজবাউর রহমান সুমন নির্মিত সিনেমা ‘হাওয়া’য় ব্যবহৃত গানটিতে ইমন চৌধুরীর সংগীতায়োজনে কণ্ঠ দেন এরফান মৃধা শিবলু।

তবে গানটির স্রষ্টা গীতিকার ও সুরকার হলেন হাশিম মাহমুদ। আর গানে পর্দায় মূল তারকা হিসেবে দেখা যায় চঞ্চল চৌধুরীকে। দুই বছর পর আবারও হাশিম মাহমুদের গানে পাওয়া গেলো চঞ্চলকে। তবে এবার শুধু অভিনয়ই নয়, গেয়েছেন অভিনেতা নিজেই।  

হাশিম মাহমুদের লেখা-সুরের এবারের গানের শিরোনাম ‘বাজি’।  

মঙ্গলবার (১২ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে গানটি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। সঙ্গে জানিয়েছেন, কীভাবে এই গান তার কণ্ঠে উঠলো, সেই গল্প।

চঞ্চল বললেন, অনেক দিন আগে বিনোদের (সংগীত পরিচালক) স্টুডিওতে একটা অনুষ্ঠানের রিহার্সেল করতে গিয়ে হাশিম মাহমুদের এই গানটি পূর্ব প্রস্তুতি ছাড়াই রেকর্ড করেছিলাম। এরপর নিজে নিজেই ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম। আজ (১২ মার্চ) সবার জন্য পোস্ট করলাম।

‘বাজি’ গানটি এর আগেও বিভিন্ন শিল্পী গেয়েছেন। চঞ্চলও তার ভালোলাগা থেকে গাইলেন। নতুন করে এর সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও ধারণ করেছেন তাহসিন।

গানটির স্রষ্টা হাশিম মাহমুদকে নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, হাশিম মাহমুদের গান ছড়িয়ে পড়ুক সবার প্রাণে। ‘সাদা সাদা কালা কালা’ কিংবা ‘ফুল ফুটেছে গন্ধে সারা মন’ এসব গানের স্রষ্টা তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS