News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সিরাজগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

সিরাজগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যর ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপি।  

শনিবার (৯ মার্চ) দুপুরে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও  সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, মুন্সি জাহেদ আলম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় সাবেক এমপি রুমানা মাহমুদ অবিলম্বে জিনিসপত্রের দাম কমানোর দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট সরকার জনগণের কথা না ভেবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে। সামনে রমজান মাস অথচ সব জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS