News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী

মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে লড়বেন যে ১০ প্রতিযোগী

নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’। ১৯৯৬ সালে ভারতে বসেছিল এই আসর।দীর্ঘ ২৮ বছর পর শনিবার (০৯ মার্চ) ভারতে বসবে এই প্রতিযোগিতার ৭১ তম আসর।

ইন্ডিয়া টাইমস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’র গ্র্যান্ড ফিনালে। এতে লড়াই করবেন বিশ্বের ১০টি দেশের দশজন প্রতিযোগী।

জানা গেছে, গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউডের গুণী নির্মাতা করণ জোহর। প্রায় ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন এই নির্মাতা।

মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুসারে, মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন- অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল) ও আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।

এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, শাম্মি ইসলাম নীলা। কিন্তু তারা কেউই টপ টেনে জায়গা পাননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS