News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান

শিল্পী সমিতির বনভোজনে দাওয়াত না পেয়ে যা বললেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে টানা চার বছর দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। ক্ষমতার পালা বদলের পর এখন তিনি অনেকটাই এফডিসি বিমুখী।

সবশেষ সমিতির আয়োজনে বার্ষিক বনভোজনেও পাননি দাওয়াত। নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় অবাক হয়েছেন বলে জানালেন এই অভিনেতা।

জায়েদ খান বলেন, আমি তিন তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ শিল্পী সমিতির পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো হয়নি। এমনকি কেউ ফোন দিয়েও পিকনিকের বিষয়ে আমাকে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দেয় বর্তমান কমিটির।

এই অভিনেতা বিষয়টিকে সমিতির নেতাদের ব্যর্থতা বলেও দাবি করলেন। তার ভাষ্য, যদিও এই কমিটি গত দুই বছর ধরে কোনো কাজ করেনি। একটা পিকনিক আয়োজন করেছে, সেখানেও আমাকে কার্ড পাঠাতে পারত। সেটা করেনি তারা। এটাকে তাদের ব্যর্থতা বলব আমি।

এদিকে, শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার পিয়াংকা শুটিং হাউজে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হচ্ছে। সামাজিকমাধ্যমে অনেকেই নানা অনিয়মের অভিযোগ তুলেছেন। বর্তমান সমিতির নেতাদের উপস্থিত না হওয়া নিয়েও সমালোচনা করেছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS