News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন শাবনূর!

আবারও অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন শাবনূর!

গেল বছর শেষ দিকে অনেকটা গোপনে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পা রাখেন নব্বইয়ের দাপুটে নায়িকা শাবনূর। সেসময় জানা যায়, দেশে ফিরেই নতুন সিনেমার রিহার্সালে অংশ নিয়েছেন তিনি।‘মাতাল হওয়া’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করবেন চয়নিকা চৌধুরী।

এরপর প্রকাশ্যে আসে শাবনূরের আরও একটি নতুন সিনেমার খবর। তরুণ নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’তেও অভিনয় করবেন তিনি। তাকে নিয়ে গেল ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর মহরত। সেখানে একই নির্মাতার নতুন আরও একটি সিনেমায় অভিনয় করার কথা জানান শাবনূর।

সেসময় জানানো হয়, সিনেমা দুটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। শুধু এই সিনেমাগুলোই নয়, নতুন আরও কিছু কাজ করবেন তিনি।

তবে এর মধ্যেই খবর এসেছে- অনেকটা গোপনেই দেশ ছেড়েছেন শাবনূর। ফিরে গেছেন অস্ট্রেলিয়ায়। আর সেটি হয়েছে ‘রঙ্গনা’র মহরতের পরপরই।

নায়িকার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মহরতের দু’দিন পরই দেশ ছেড়েছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠজন ছাড়া কাউকে বিষয়টি সেভাবে জানানো হয়নি।

তবে এবার নায়িকার অস্ট্রেলিয়া সফর বেশি দিনের নয়। জরুরি কিছু কাজের জন্যই তার অস্ট্রেলিয়ায় যাওয়া। আর ফিরেই অংশ নেবেন সিনেমার শুটিংয়ে। তবে কবে ফিরবেন, সে তথ্য কারও জানা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS