News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দর্শক আমার নাটক পছন্দ করছেন, এটাই বড় প্রাপ্তি: ইমু

দর্শক আমার নাটক পছন্দ করছেন, এটাই বড় প্রাপ্তি: ইমু

এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী ইমু শিকদার। একটা সময় টেলিভিশন সিরিয়ালে ব্যস্ত সময় পার করেছেন তিনি।তবে গেল দুবছর ধরে একক নায়িকা হিসেবে নাট্য জগতে শক্ত অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন ইমু।

হাল সময়ে ইউটিউবে ভিউ নির্ভর নাটকে তার অসংখ্য নাটক কয়েক মিলিয়ন ভিউ রয়েছে। সেই জায়গা থেকে ইউটিউব কেন্দ্রিক নাটকে দিন দিন চাহিদা বাড়ছে ইমুর।  

ইমু শিকদার বলেন, দর্শক আমার অভিনীত নাটক পছন্দ করছেন। এটাই বড় প্রাপ্তি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। এছাড়া একজন অভিনেত্রী হিসেবে ওটিটি বা নাটক সবখানেই সমানতালে কাজ করতে চাই।  

তিনি আরও বলেন, আমি খুব লাকি এত দর্শক আমার নাটক দেখেন। দর্শকের এই ভালোবাসার মূল্য দিতে আমি সব সময় প্রস্তুত। সামনে আরও অনেক ভালো কাজে আমাকে দেখতে পাবেন।  

ইমু শিকদার অভিনীত চোর যখন বাসর ঘরে, নবাব যখন ড্রাইভার, বান্ধবী যখন সতীন, গান পাগলা, ঝটপট নাণ্টু সার্ভিস, মেট্রোরেল কোচিং সেন্টার, শালা ভার্সেস দুলাভাই, সঙ-সার, বউ আমার অহংকার, প্রবাসী পাত্র, অ্যাকশন ভার্সেস রিঅ্যাকশনসহ অসংখ্য নাটক দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS