News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
তটিনীকে মনের কথা বলতে ভিন্ন পরিকল্পনা জোভানের!

তটিনীকে মনের কথা বলতে ভিন্ন পরিকল্পনা জোভানের!

নদীকে ভালোবাসে আবির, কিন্তু বলতে পারে না। নদীকে মনের কথা বলার জন্য সবাইকে নিয়ে নির্জন পাহাড়ি এক রিসোর্টে যায় আবির।বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করে আবিরকে সে যেন নদীকে মনের কথাটি বলতে পারে। কিন্তু কোনো কাজ হয় না।

আবির নদীর সামনে এলেই এলোমেলো হয়ে যায়। এক সময় সব বন্ধু-বান্ধব বিরক্ত হয় আবিরের ওপর। তারা আবিরকে ফেলে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেয়। তখনই এগিয়ে আসে রিসোর্টের মালিক। সে এক রহস্যময় চরিত্র। এরপর নানা নাটকীয় ঘটনা ঘটতে থাকবে।  

এমনই গল্পে নির্মিত হয়েছে ‘বলতে চাই’ শিরোনামের নাটক। যেখানে নদীর চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। তার বিপরীতে আবিরের ভূমিকায় দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।  

‘বলতে চাই’ নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন রাফাত মজুমদার। এর বিশেষ একটি চরিত্রে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির পর্দায় প্রচার হবে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS