News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
প্রথমবার বাগদত্তকে সামনে আনলেন নায়িকা অধরা

প্রথমবার বাগদত্তকে সামনে আনলেন নায়িকা অধরা

প্রেমের কথা স্বীকার করলেও কখনো প্রেমিককে সামনে আনেননি চিত্রনায়িকা অধরা খান। পারিবারিকভাবে বাগদান হলেও দুজনের একসঙ্গে ছবি সেভাবে সামনে আনেননি।তবে এবার সামনে আনলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) অধরার প্রেমিকের জন্মদিন। প্রেমের কথা সরাসরি স্বীকার না করতে চাইলেও জানিয়ে দিলেন, তাদের সম্পর্ক পারিবারিকভাবে স্বীকৃত।

অধরার ভাষ্য, পারিবারিকভাবে বিয়েটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। ২০১৩ সালে বাগদান হয়েছে।

অধরা বলেন, তার (প্রেমিক) নাম ফয়সাল। পারিবারিকভাবেই আমাদের পরিচয়। এভাবেই সম্পর্ক। তিনি এখন কানাডায় থাকেন। পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। একটি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও কাজ করছেন। এছাড়া নেটওয়ার্কিংয়ের ওপর তার বই আছে।

অধরা আরও জানালেন, বিয়ের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

সময় পেলেই অধরা ছুটে যান কানাডায়। অথবা দুজনে মিলে অন্য কোনো দেশ থেকে ঘুরে আসেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS