News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বিএনপি নেতা আলালের বাসায় মঈন খান

বিএনপি নেতা আলালের বাসায় মঈন খান

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে গেলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।  

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আলালের বনানীর বাসায় দেখতে যান মঈন খান।এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন।

প্রায় চার মাস কারাভোগের পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন।  

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা: মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ডসহ সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS