News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বাঁধন

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বাঁধন

ভারতের কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি ঘোষণা করা হয়েছে। উৎসবের জুরির সদস্য নির্বাচিত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এই অভিনেত্রী জানান, উৎসবটি কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে শুরু হবে ২৯ ফেব্রুয়ারি। চলবে ৭ মার্চ পর্যন্ত।

এ বিষয়ে বাঁধনের ভাষ্য, এটা আমার জন্য অনেক সম্মানের ও আনন্দের। ভীষণ সম্মানিত বোধ করছি। খুব উপভোগ্য একটি কাজ হতে যাচ্ছে বলেই মনে করছি।

জানা গেছে, এই চলচ্চিত্র উৎসবের ১৫টি বিভাগে দেখানো হবে ৫০টিরও বেশি দেশের দুই শতাধিক চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগে থাকা চলচ্চিত্রগুলো থেকে সেরা কাজ বাছাই করতে প্রধান বিচারক বাঁধনের সঙ্গে জুরি হিসেবে আরও থাকবেন রাশিয়ার নিনা কোচলেইভা, স্পেনের রোজানা আলোনসো, যুক্তরাজ্যের ক্যারি শনেই ও ভারতের সীতারাম। বাঁধন ও তার জুরিবোর্ড উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন সেকশনে থাকা চলচ্চিত্রগুলো দেখে সেরা কাজ বাছাই করবেন।

এই বিভাগটি ছাড়াও উৎসবে ভারতীয় ও কান্নাড়া চলচ্চিত্রের জন্যও প্রতিযোগিতা বিভাগ রয়েছে। আর অফিশিয়াল জুরিদের পাশাপাশি এই উৎসবে চলচ্চিত্র সমালোচকদের আন্তর্জাতিক সংগঠন ফিপ্রেসি ও এশিয়া ভিত্তিক সংগঠন নেটপ্যাক জুরিরাও থাকবেন।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই এম টুমোরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ও জুরি হিসেবে দায়িত্ব পালন করেন বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে মূলত আন্তর্জাতিক খ্যাতি পান তিনি। তার অভিনীত এ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়।

অন্যদিকে, বলিউডের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করেও নজর কাড়েন বাঁধন। এর বাইরে ‘গুটি’ ওয়েব সিরিজে দুর্দান্ত অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS