News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
ফিল্ম ক্লাবের নির্বাচনে জয় পেলেন যারা 

ফিল্ম ক্লাবের নির্বাচনে জয় পেলেন যারা 

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী কামাল মো: কিবরিয়া লিপু পেয়েছেন ২০৪ ভোট।

সামসুল আলমের প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন – মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), দেলোয়ার জাহান ঝন্টু (৩১৫ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫),  রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)।  

এর আগে শুক্রবার বিএফডিসিতে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিরতিহীনভাবে এ সংগঠনের নির্বাচনের ভোটগ্রহণ চলে।  

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। তারা হলেন- সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয় ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম।  

তবে ফিল্ম ক্লাবের সদস্যদের ভোটে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়য়ের পুরো প্যানেল জয়লাভ করেছে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS