News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
দেলোয়ার জাহান ঝন্টু পেলেন সর্বোচ্চ ভোট

দেলোয়ার জাহান ঝন্টু পেলেন সর্বোচ্চ ভোট

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে বিতর্কিত ও কটূক্তিমূলক মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচন। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই নির্মাতা।

এবারের নির্বাচনে সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়ের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নেন দেলোয়ার জাহান ঝন্টু। তাদের পুরো প্যানেল বিজয়ী হয়েছে। তবে সবচেয়ে বেশি ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হন দেলোয়ার জাহান ঝন্টু।  

এই প্যানেল থেকে সভাপতি পদে সামসুল আলম ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে দেলোয়ার জাহান ঝন্টু ছাড়াও বিজয়ী হয়েছেন-মোজাহারুল ইসলাম ওবায়েদ (২৫৬ ভোট), আশিকুর রহমান নাদিম (২৫৯ ভোট), এম. এ. কামাল (২৭৪ ভোট), মো. ইকবাল হোসেন জয় (২৮৩ ভোট), অপূর্ব রায় (২৭৮ ভোট), মো. আব্দুল্লাহ জেয়াদ (২৪৩ ভোট), আলেকজান্ডার বো (২৬৫), রিয়ানা রহমান পলি (২৪৬ ভোট) ও শবনম পারভীন (২৫৭ ভোট)।  

শুক্রবার বিএফডিসিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছিল। একটি সামসুল আলম-মো. ইকবাল হোসেন জয়, অন্যটি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু-আতিকুর রহমান নাদিম। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন খোরশেদ আলম খসরু।

এদিকে, বর্তমানে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার নির্মাণ কাজে ব্যস্ত রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। যেখানে উঠে আসবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের নৌ-সেক্টর কর্তৃক পরিচালিত গেরিলা অভিযান অপারেশন জ্যাকপটের বীরত্বের গল্প। সিনেমাটির অর্থায়ন করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর বাজেট ধরা হয়েছে ২১ কোটি টাকা। বিশাল বাজেটের সিনেমাটির পরিচালনার দায়িত্বে ঝন্টুর সঙ্গে রয়েছেন কলকাতার নির্মাতা রাজিব কুমার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS